অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সুর-সংগীত আর কণ্ঠ দিয়ে তার মোহময় ইন্দ্রজালে জড়ায়নি, এমন শ্রোতা কম আছে।
সেই জাল নতুন আবহে আর আবেগে ছড়িয়ে গেল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর (২৬ মার্চ) রাতে ঢাকার প্যারেড গ্রাউন্ডে। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে গান বাঁধলেন অস্কারজয়ী এই মিউজিক মায়েস্ত্রো। ‘বলো জয় বঙ্গবন্ধু’ নামে হিন্দি ভাষার গানটি লিখেছেন জুলফিকার রাসেল।
বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ উৎসবের পর্দা নেমেছে ২৬ মার্চ রাতে। মূলত শেষ দিনের সেরা চমক হিসেবেই প্রকাশ হয় এ আর রহমানের গানটি। করোনার কারণে এদিন এ আর রহমান অনুষ্ঠানে না এলেও সরাসরি উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গানটি যখন বাজছিল, মাথা দুলছিল দুই রাষ্ট্রপ্রধানের। গানটি যখন শেষ হল, মুহুর্মূহ করতালি ঢেউ খেলে গেল প্যারেড গ্রাউন্ড হয়ে প্রচারমাধ্যম সূত্রে বিশ্বজুড়ে।
এদিকে এ আর রহমানের কণ্ঠে হিন্দি ভাষায় তৈরি ‘বোলো জয় বঙ্গবন্ধু’ গানটি প্যারেড গ্রাউন্ডে পরিবেশনের পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ বাক্যটি দিয়ে।
বাংলাদেশের জন্য এ আর রাহমানের তৈরি এটাই প্রথম কোনও গান।
গানটির ভিডিও দেখুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে