নিজের কথা রাখতে সারা দুনিয়া এক করে দেন অভিনয়শিল্পীরা। পর্দায় প্রায়ই এমনটা দেখা যায়। এবার বাস্তবেও সেটা করে দেখাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। পায়ে ব্যথার কারণে চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও হুইলচেয়ারকে সঙ্গী করে যোগ দিলেন ‘ছাভা’ সিনেমার প্রমোশনে।
সম্প্রতি জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে রাশমিকার নতুন সিনেমা ছাভার প্রচার। আগে থেকেই প্রচারের অংশ নেওয়ার জন্য শিডিউল দেওয়া ছিল তাঁর। নিজের কমিটমেন্ট রক্ষায় হুইলচেয়ারকে সঙ্গী করে মুম্বাই থেকে হায়দরাবাদে ছাভার প্রচারে যোগ দিতে উড়াল দিলেন রাশমিকা।
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হুইলচেয়ারের বসার জন্য এগিয়ে যাচ্ছেন রাশমিকা। এরপর সেই হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছেন তাঁর টিমের এক সদস্য। সে সময় রাশমিকার পায়ে দেখা গেল অ্যাংকলেট, মাথায় কালো হ্যাট আর মুখে মাস্ক।

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকার বৃহস্পতি এখন তুঙ্গে। ছাভা নিয়েও আশাবাদী এই দক্ষিণি অভিনেত্রী। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা নির্মিত হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী রানি যশুবাইয়ের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। মারাঠি ট্র্যাডিশনাল শাড়ি, কপালে বড় লাল টিপ, নাকে নথ—এমন সাজেই দেখা গেল রাশমিকাকে। শিবাজি মহারাজের জীবনে যশুবাইয়ের ভূমিকা তুলে ধরা হয়েছে রাশমিকার চরিত্রের মাধ্যমে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছাভা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে