ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা রকমের সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে থাকছে শিল্পীদের একক, দ্বৈত ও দলীয় পরিবেশনা।
ঈদের দিন
বিটিভি
গান আমার গান (বিকেল ৪টা ৪৫ মিনিট): গাইবেন ইথুন বাবু, পরান আহসান, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তি, এস আই মিঠু।
ব্যান্ড শো (সন্ধ্যা ৭টা): গান শোনাবেন ব্যান্ড চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাক।
একক সংগীতানুষ্ঠান: রাত ১১টা ৫ মিনিটে গান শোনাবেন বেবী নাজনীন। রাত ১১টা ৪০ মিনিটে গান শোনাবেন কনকচাঁপা।
বৈশাখী
গানে গানে ঈদ আনন্দ (বেলা ১১টা): গান গাইবেন ঐশী ও তাঁর দল।
চ্যানেল আই
চেনা মুখের ঈদ আনন্দ (বিকেল ৫টা ৪০ মিনিট): গাইবেন টিপু, ফজল, মেজবাহ, আজম বাবু।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান (ঈদের দিন থেকে ৭ দিন, দুপুর ১২টা ১০ মিনিট)।
এনটিভি
তারুণ্যের গান (ঈদের দিন থেকে ৭ দিন, রাত ১২টা)
আরটিভি
মিউজিক লাউঞ্জ (বিকেল ৫টা ৪৫ মিনিট): গাইবেন হায়দার হোসেন।
দুরন্ত টিভি
দুরন্তপনা (ঈদের দিন থেকে ৭ দিন, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টা): প্রতিদিন শিশুদের একটি ব্যান্ড ৩টি করে গান পরিবেশন করবে, এর মধ্যে থাকবে ২টি বাংলা গান ও ১টি ইংরেজি গান। বিখ্যাত গান কাভার করা ছাড়াও শিল্পীদের মৌলিক গানও থাকবে অনুষ্ঠানটিতে।
ঈদের দ্বিতীয় দিন
বিটিভি
ব্যান্ড শো (সন্ধ্যা ৭টা): গান শোনাবে ব্যান্ড মাইলস।
একক সংগীতানুষ্ঠান: রাত ১১টা ৫ মিনিটে গান শোনাবেন ফেরদৌস আরা। রাত ১১টা ৪০ মিনিটে গান শোনাবেন হৃদয় খান।
বৈশাখী
গানে গানে ঈদ আনন্দ (বেলা ১১টা): গাইবেন লিজা ও তাঁর দল। উপস্থাপনা তাবাসসুম প্রিয়াঙ্কা
আরটিভি
মিউজিক লাউঞ্জ (বিকেল ৫টা ৪৫ মিনিট): গান শোনাবেন পারসা মেহজাবীন, নুজহাদ রেহনুমা ও রোমিও ব্রাদার্স।
ঈদের তৃতীয় দিন
বিটিভি
গীতি মাধুরী (বিকেল ৪টা ৪৫ মিনিট): গান শোনাবেন মনির খান, রিজিয়া পারভীন।
ব্যান্ড শো (সন্ধ্যা ৭টা): গান শোনাবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন ও রেশাদ অ্যান্ড কিউ।
একক সংগীতানুষ্ঠান: (রাত ১১টা ৫ মিনিট) গান শোনাবেন ন্যান্সি।
দ্বৈত সংগীতানুষ্ঠান (রাত ১১টা ৩০ মিনিট): গান শোনাবেন রবি চৌধুরী ও মনির খান।
আরটিভি
ফোক স্টেশন (বিকেল ৫টা ৩০ মিনিট): গান শোনাবেন কনা, নদী, মৌসুমী।
এটিএন
মিউজিক টাইম (রাত ১০টা ৩০ মিনিট): উপস্থাপনা শান্তা জাহান; পরিচালনা সেলিম দৌলা খান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে