
ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। মঞ্চে নারী ভক্তকে টেনে নিয়ে চুমু খাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়তেই এ লঙ্কাকাণ্ড। সংগীত মহলের অনেকেই বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করারও চেষ্টা করছেন।
এই ফাঁকে উদিত নারায়ণকে নিয়ে মন্তব্য করেছেন বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ খ্যাত উরফি জাভেদ। কটাক্ষ করলেন বয়স নিয়েও। উরফির মন্তব্য, ‘৬৯ বয়সের পুরুষদের এটাই হয়!’
গায়কের চরিত্র নিয়ে কটাক্ষ করেই থামেননি উরফি। ঠাট্টার ছলে উদিতের বিখ্যাত গান ‘পাপা কেহতে হ্যায় বাড়া নাম কারেগা’ গানের কথার সামান্য বদল বলেছেন, ‘পাপা হি বাড়া নাম কারেঙ্গে!’ অর্থাৎ ছেলে আদিত্য নারায়ণের থেকে বাবা উদিতই বেশি নাম করবেন!
খোলামেলা পোশাক পরে শরীর দেখানোর কারণে চর্চায় থাকেন উরফি। স্পষ্টভাষী হিসেবেও ‘দুর্নাম’ রয়েছে তাঁর। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও শরীর প্রদর্শন নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠা নেই। তিনি উদিতকে নিয়ে বিদঘুটে মন্তব্য করবেন, সেটাই স্বাভাবিক।
তবে এসব নিয়ে খানিকটা বিব্রত হলেও বিষয়টাকে বেশ উপভোগও করছেন গুণী এ সংগীত শিল্পী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, ‘এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হলো, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।’
সেখানে একটু থেমে হাসতে হাসতে তিনি এও বলেছেন, ‘এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’
আরো পড়ুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে