আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষে প্রদান করা হবে ‘মা পদক ২০২৫’। এবার এই পদকে সম্মানিত হচ্ছেন অভিনেত্রী ডলি জহুর। ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে।’
ডলি জহুর আরও বলেন, ‘সারা জীবন অভিনয় করেছি। যখন যে কাজটি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি অভিনয় করে। অভিনয় ছাড়া আর কিছু পারি না, এখনো অভিনয় করতে ভালো লাগে। যদিও আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটা এই মুহূর্তে ভালো নেই। কিন্তু তারপরও আমি আজীবন অভিনয় করে যেতে চাই।’
এর আগে মা চরিত্রে অভিনয়ের জন্য ২০২২ সালে এই পদক পেয়েছেন অভিনেত্রী শবনম, ২০২৩ সালে পেয়েছেন দিলারা জামান এবং ২০২৪ সালে পেয়েছেন আনোয়ারা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে