
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’

সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’

নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে