দুই পক্ষের মারামারির পর স্থগিত করা হয়েছিল বিনোদন তারকাদের ক্রিকেট আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ—সিসিএল। সেটি আবার শুরু হচ্ছে। চলতি অক্টোবরের মাঝামাঝি থেকে আবার মাঠে নামবেন তারকারা। মঙ্গলবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আয়োজক কমিটি।
ভালোই আলোচিত হয়েছিল বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে ক্রিকেটের আয়োজন সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল। সেলিব্রিটিরা অভিনয়ে, গানে, পরিচালনায় কিছুদিনের জন্য ইস্তফা দিয়ে নেমে পড়েছিলেন মাঠে, ব্যাট–বল হাতে।
যদিও খেলা হচ্ছিল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, তবে সম্প্রচার মাধ্যমের কল্যাণে প্রতিটি ম্যাচের আপডেট পৌঁছে গিয়েছিল দর্শকদের কাছে। তারকাদের ম্যাচের আলোচিত মুহূর্তগুলো নিয়ে তাই সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হয়েছিল কয়েকটা দিন।
তবে গত ২৯ সেপ্টেম্বর রাতে ম্যাচ চলাকালে হাতাহাতি ও মারামারিতে জড়ায় দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের টিম এবং দুই দলের সতীর্থরা। সমালোচিত হয় আয়োজন। পরদিন সিসিএলের আয়োজকেরা সংবাদ সম্মেলন করে সাময়িক সময়ের জন্য আয়োজন স্থগিত ঘোষণা করেন।
চারদিন পর জানা গেল, স্থগিত হওয়া সেই সিসিএল আবার শুরু হচ্ছে। সিসিএল–২০২৩–এর আয়োজক কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সেলেব্রিটি ক্রিকেট লিগ ২০২৩–এর খেলা এই মাসের (অক্টোবর) ১৫ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা।’
আর যারা খেলার মাঠে মারামারিতে জড়িয়েছেন, তাঁদের বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট (জিনেক্সট) ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে আমরা কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে