
সিনেমায় অভিনয় নৈপুণ্যের জন্য আলোচনায় না এলেও নেটপাড়ায় নানা মন্তব্যের জন্য শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। এবার সাইফ আলী আহত হওয়ার বিষয়ে বলতে গিয়ে দিলেন নিজের হাতের ঘড়ির বর্ণনা। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে এই নায়িকা তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী, বলিউড স্টার সালমান খান ও কিং খান শাহরুখের। সে নিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই ‘বিউটি উইদাউট ব্রেইন’।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে উর্বশী রাউটেলাকে সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাব দেওয়ার সময় তিনি যেন নিজের হাতের দামি ঘড়িটার বিষয়ে বলতেই বেশি ব্যস্ত ছিলেন! উর্বশী বলেন, ‘বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ‘ডাকু মহারাজ’ (তাঁর মুক্তি পাওয়া ছবি) বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে ফেলেছে। আমার মা হিরে বসানো এই রোলেক্স ঘড়িটা দিয়েছে। বাবা আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছে। এখন তো এসব পরতেই ভয় লাগছে। আবার কখন হামলা হয়!’
এদিকে উর্বশীর এমন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে। একটা বড় অংশই তাঁকে ‘বিউটি উইদাউট ব্রেনস’ বলে মন্তব্য করে।
ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু নেটিজেনদের সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই অভিনেত্রী। উর্বশী বলেন, ‘আসলে ব্যাপারটা হলো—দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমার ফেবারিট দুই সুপারস্টার শাহরুখ খান, সালমান খানকেও কটাক্ষ করতে ছাড়ে না মানুষ।’
উপস্থাপককে উদ্দেশ্য করে উর্বশী বলেন, ‘আপনিই বলুন, এ নিয়ে তাহলে আমার আর কী করার আছে!’
এদিকে তাঁর এমন মন্তব্যেই আবার বিতর্কের শুরু। মোদি, শাহরুখ, সালমানের সঙ্গে নিজের তুলনা টানায় উর্বশীকে নিয়ে চরম বিদ্রুপ করছে নেটিজেনদের একাংশ।
অনেকেরই দাবি, অন্য দুনিয়ায় বাস করেন উর্বশী!

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে