
১ মে মহান মে দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ থেকে ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স ইন সোহো।
মৃত্যুর ১০০ বছর পর কার্ল মার্ক্স পরকালের হর্তাকর্তাদের বুঝিয়ে তাঁকে তাঁর বদনাম ঘোচানোর সুযোগ দিতে পৃথিবীতে কয়েক ঘণ্টার জন্য ফেরার ব্যাপারে রাজি করান। ইউরোপের একাধিক দেশ থেকে উচ্ছেদ হওয়ার পর মার্ক্স জীবনের বেশির ভাগ সময় কটিয়েছেন লন্ডনের সোহোতে। কিন্তু সেখানে পৌঁছানোর বদলে স্বর্গীয় একটি ছোট দাপ্তরিক ভুলের কারণে রাস্তা পাল্টে যাওয়ায় মার্ক্স নিজেকে আবিষ্কার করেন নিউইয়র্কের সোহোতে।
পৃথিবীতে ফিরে মার্ক্স বুঝতে পারেন, শুধু যে তাঁর সারা জীবনের কাজের সম্পর্কে লোকের ভুল ধারণা রয়েছে তা নয়, তাঁর মৃত্যুর পর পৃথিবী খুব সামান্যই বদলেছে। এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? নাটকের নানা স্তরে দার্শনিক কার্ল মার্ক্সের পাশাপাশি জানা যাবে ব্যক্তি কার্ল মার্ক্সকেও। হাওয়ার্ড জিন রচিত নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনায় নায়লা আজাদ।
মার্ক্স ইন সোহোতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ, কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা, সংগীত প্রয়োগ ইভা আফরোজ খান, পোশাক পরিকল্পনা তাহমিনা সুলতানা মৌ এবং আলোক প্রক্ষেপণে মীর মোহাম্মদ বাদল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে