বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’

মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে