
৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।

১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে