
বিটিভি
ঈদের দিন সকাল ৮টায় রয়েছে শিশুদের জন্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে পাপেট শো।
এটিএন বাংলা
ঈদের দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান হৈচৈ।
দুরন্ত টিভি
দুরন্ত টিভির ঈদ আয়োজনে থাকছে পাঁচটি সিনেমার বাংলা প্রিমিয়ার।
অ্যালিস–মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার: অ্যালিস-মিরান্ডা একটি স্কুলে ভর্তি হয়। সেখানে কঠিন সব নিয়মকানুন। তাদের স্কুলজীবনের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। প্রচারিত হবে ঈদের দিন বেলা ৩টায়।
কিং লরিন: যোগ্য রাজকুমার হওয়ার মতো দক্ষতা থিওর। রাজা লরিন তার জ্ঞান ও জাদু দিয়ে থিওকে সহায়তা করে। প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায়।
দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার:
খালার বাড়ি বেড়াতে এসে হ্যানিবলের গুপ্তধনের বিষয়ে জানতে পারে লায়লা। জড়িয়ে পড়ে এক দুঃসাহসী অভিযানে। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায়।
শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য এনচান্টেড রিফ: শর্টি, ইন্ডিগো ও জ্যাক সমুদ্রতলের নীলচে জগতে বসবাসকারী তিনটি মাছ। একদিন কিছু মানুষ তাদের সেই নীলচে সুন্দর জগতে হামলা চালিয়ে সব ধ্বংস করে দেয়। সিনেমাটি দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ৩টায়।
অ্যাট আই লেভেল: ১১ বছরের ছোট ছেলে মিকি থাকে এতিমখানায়। একদিন মায়ের লেখা একটি চিঠির সূত্র ধরে তার বাবাকে সে খুঁজে বের করে। সিনেমাটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বেলা ৩টায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে