শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। করেন আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
২০ নভেম্বর ছিল শবনম বুবলীর জন্মদিন। পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। বুবলীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ছেলে বীর তাঁকে জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বুবলীর জন্মদিনের তিন দিন পর রোববার অপু বিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে। ২০ নভেম্বর।’ পোস্টে একটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন অপু।
২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়েছিলেন ভার্চুয়াল যুদ্ধে।
এদিকে, ১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস। সেদিন হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক শাকিব খান। এদিন শাকিবের সঙ্গে ঢালিউডের অনেক নায়িকাকে দেখা গেলেও দেখা যায়নি অপু বিশ্বাস ও বুবলীকে। যদিও শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে দেখা গেছে অপুকে। তাই নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, টয়লেট দিবস পালন করায় শাকিব খানকে খোঁচা দিয়েছেন তিনি।

কিন্তু অপু পোস্টে উল্লেখ করেছেন ২০ নভেম্বরের কথা। এদিন ছিল বুবলীর জন্মদিন। এ পোস্টের মাধ্যমে অপু যে বুবলীকেই খোঁচা দিয়েছেন, তা বুঝতে বাকি নেই কারো। এবারও কি বুবলী জবাব দেবেন, নাকি চুপ করে থাকবেন? সেটাই এখন দেখার অপেক্ষা।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান।
২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী, পরে ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী। পরবর্তী সময়ে একাধিকবার শাকিব খান জানিয়েছেন, অপু-বুবলী দুইজনই তাঁর অতীত।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে