রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনা। গত বছরের শেষ দিকে বাংলাদেশে পারফর্ম করে গেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। আজাদি অ্যালবামের ‘সাইওনি’ গানটি বিশ্বব্যাপী আলোড়ন তোলে। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত। গানের বাইরে অভিনয়েও দেখা গেছে তাঁকে। সবশেষ তাঁকে দেখা গেছে পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়।
এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট আয়োজন করবে অ্যাসেন বাজ। সম্প্রতি ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। তবে আলী আজমতের সঙ্গে দেশের কেউ গাইবে কি না এবং এই কনসার্ট দেখতে কত খরচ করতে হবে, তা জানায়নি অ্যাসেন বাজ। কনসার্টের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ৭ ফেব্রুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘মেলোডি আনলিশড’ কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের সংগীতশিল্পী মুস্তফা জাহিদের। তবে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হয়। আয়োজক কর্তৃপক্ষ মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে জানায়, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো সেই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে