
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।

দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে