সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে