সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন নির্মাতা মাহমুদ দিদার। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। এই প্রজন্মের গল্পে মাহমুদ দিদার বানিয়েছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের টেলিফিল্ম। শুক্রবার বেলা ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্মটি।
গল্পে দেখা যাবে, এই প্রজন্মের হয়েও মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল কোনো ফোন ব্যবহার করে না। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই হেনস্থার শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা।
রাফা বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে। ঘটনাক্রমে রাফার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল।

মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। আরও আছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে