
২০ জুলাই, ২০১৬। সুন্দরবন রক্ষায় থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনীর আয়োজন করে তীরন্দাজ রেপার্টরি থিয়েটার। কিন্তু সেই আয়োজনটি বাতিল করে দেয় বিগত সরকারের শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সেই থেকে শিল্পকলা একাডেমিতে হল বরাদ্দ দেওয়া হতো না দলটিকে। সম্প্রতি বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, এসেছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আট বছর পর আবারও শিল্পকলায় হল বরাদ্দ পেয়েছে তীরন্দাজ। সেই সুবাদে আট বছর পর আবার বাহাস ও নাট্য প্রদর্শনী নিয়ে মঞ্চে আসছে তীরন্দাজ।
আগামী শুক্রবার ‘বাগবিতণ্ডা’ শিরোনামের বাহাসটি শুরু হবে বিকেল ৪টায়। এটি সবার জন্য উন্মুক্ত। বাহাসের বিষয়, যোগ্য স্বৈরাচারকে বিরোধিতার বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের গতি সুগম হয়। যোগ্য স্বৈরাচারের পক্ষে ওকালতি করবেন অভিনেতা, নির্দেশক দীপক সুমন এবং বিরোধিতা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। পাশাপাশি উপস্থিত সুধীজন যেকোনো পক্ষের হয়ে ওকালতি বা সাক্ষ্যদান করতে পারবেন।
বাহাস শেষে থাকবে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের দুটি প্রদর্শনী। প্রথম প্রদর্শনীটি হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
নাটকের গল্পে দেখা যায়, একজন আগন্তুককে, যার কণ্ঠনালিতে সূর্য আটকে আছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি তা বের করতে চান অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান। স্থান-কাল-পাত্রের সব কনভেনশন ভেঙে যায় যখন এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায়। একপর্যায়ে দেখা যায় লোকটি ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। নাটকটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শায়র নিয়োগী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, যোশীয় জয়দেব দাস, রমিন মজুমদার, নিশান সিয়াম ও দীপক সুমন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে