‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রদ্ধা কাপুরকে। সম্মতি জানিয়েছিলেন শ্রদ্ধা। কথাও এগিয়েছিল অনেক দূর। কিন্তু পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সরে আসেন শ্রদ্ধা। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন শ্রদ্ধা।

যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’। বানাচ্ছেন অয়ন মুখার্জি। এতে হৃতিক রোশনের সঙ্গে দ্বৈরথে মেতে উঠবেন দক্ষিণি তারকা জুনিয়র এনটিআর। শোনা যাচ্ছে, এই সিনেমার একটি আইটেম গানে হৃতিক ও এনটিআরের সঙ্গে নাচতে দেখা যাবে শ্রদ্ধাকে। নায়িকার সঙ্গে নাকি প্রাথমিক কথা বার্তাও হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কথা বলেননি নির্মাতা ও অভিনেত্রী।

সর্বশেষ অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। বর্তমানে হিন্দি ভাষায় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। ‘স্ত্রী ২’-এর সাফল্যের রেশ ধরেই শ্রদ্ধা জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে।
স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এর শুটিং। এ ছাড়া, রণবীর কাপুরের বিপরীতে ‘ধুম ফোর’ সিনেমায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে