
বড় মির্জা প্রভাবশালী ব্যক্তি। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে নাচের আসরে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। ধস্তাধস্তির একপর্যায়ে মারা যায় ছোট মির্জা। তার লাশ লুকাতে ব্যস্ত হয়ে পড়ে বদি ও ওমর। এমন গল্পে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছেন ‘ওমর’।
এতে ওমর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বদি চরিত্রে নাসির উদ্দিন খান আর দুই মির্জার চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম ও আবু হুরায়রা তানভীর। গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে ওমর। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘অনেকেই জানাচ্ছিলেন সিনেমাটি দেখতে চান। তাঁদের জন্যই ওমর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া। আশা করি সবাই সিনেমাটি দেখবেন।’

ওমর সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে