ভেঙে ফেলা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন। অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি আবাসনে তাঁর ফ্ল্যাট রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এর মধ্যে একটি আবাসন ভাঙা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সে কারণেই এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির খান। এই আবাসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য অংশীদারেরা প্রথমে আমিরের প্রস্তাবে রাজি ছিলেন না। তবে এবার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে।
আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এদিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দুই মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বলিউড অভিনেতা আমির খান নিয়েছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয় আলোচনা।
এরপর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর সঙ্গে আলাপচারিতায় আমির জানান, ২০০৭ সালে নির্মিত ‘তারে জামিন পার’-এর অনুপ্রেরণাতেই এবার তিনি তৈরি করবেন ‘সিতারে জামিন পার’।
তবে এই সিনেমার পরিচালকের আসনে নিজেই থাকবেন কি না, তা অবশ্য খোলাসা করেননি অভিনেতা। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর নতুন প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭’। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে