এলাহি আয়োজনে মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি নূপুর শিখরের সঙ্গে আইনি বিয়ের পর সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে সেখানে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান। আনন্দ উৎসবের শেষ দিনের সন্ধ্যায় মেয়ের জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি আমির। চোখের জল মুছতে রুমাল বার করেন অভিনেতা। তখন পাশে থেকে সামাল দিয়েছেন সাবেক স্ত্রী রিনা দত্ত।
রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত—বাদ ছিল না কিছুই।
এদিন ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর শিখরে পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। তাই আমিরকন্যার বিয়ের অনেক ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরার বিয়ের আয়োজনে গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ আরও অনেক সুস্বাদু পদ।
আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আরও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর...আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে