বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর আইকনিক দৃশ্যটির কথা কার না মনে আছে। সিনেমাটির একটি দৃশ্যে সাইলেন্সার চরিত্রে অভিনয় করা অভিনেতা অমি বৈদ্যকে কংক্রিটের দেয়ালে ‘৫ সেপ্টেম্বর’ তারিখটি লিখে রাখতে দেখা গিয়েছিল। সিনেমা মুক্তির ১৪ বছর পরও প্রতিবছর ৫ সেপ্টেম্বর এই দৃশ্যটি সামনে আসে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ‘৫ সেপ্টেম্বর’ লিখে পোস্ট করেন।
সিনেমাটির একটি দৃশ্যে হিন্দিতে ঠিকঠাক কথা না বলতে পারা অভিনেতা সাইলেন্সারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসে ভুলভাল হিন্দিতে বক্তব্য দিয়ে বিদ্রূপের মুখে পড়তে দেখা যায়। সেই দিন রাঞ্ছোড় দাস চরিত্রে অভিনয় করা আমিরকে চ্যালেঞ্জ জানিয়ে সাইলেন্সার বলেন, আগামী ৫ সেপ্টেম্বরে সে সফল হয়ে ফিরে আসবে। পরে তারিখটি দেয়ালে লিখে রাখে সাইলেন্সার।
গত বছরের ৫ সেপ্টেম্বর একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা অমি বৈদ্য। ভিডিওতে রাঞ্ছোড় দাসের উদ্দেশে বলতে শোনা গেছে, ‘রাঞ্ছোড়, বলেছিলাম না, আমি সফল হব? এটা আমার গাড়ি, পেছনে আমার বাড়ি।’ এরপর গাড়ির মালিক অমিকে বলেন, ‘এই গাড়ি তো আমার।’ অমি বৈদ্য ভ্যাবাচেকা খেয়ে সটকে পড়েন।
চেতন ভগতের উপন্যাস অবলম্বনে ‘থ্রি ইডিয়টস’ নির্মাণ করেছিলেন রাজকুমার হিরানি। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির আবেদন ১৪ বছরে একটুও কমেনি। ছবির মূল তিন চরিত্র—রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির ভূমিকায় অভিনয় করেছেন আমির খান, আর মাধবন ও শারমান যোশি।
উল্লেখ্য, কাজী আনোয়ার হোসেনের তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর–নাইন: ডু অর ডাই’ সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে অভিনেতা অমি বৈদ্যকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে