জমে উঠেছে ‘বিগ বস’ এর নতুন সিজন। এই সিজন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাগবিতণ্ডা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে বিগ বসের সদস্যরা। তাঁদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সালমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ‘বিগ বস‘ এর ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। সেই মতই শনিবার এসে চমকে দিলেন শমিতা শেঠিকে।
শনিবার এপিসোডের শুরুতেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সালমান। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন গোসল করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। সেই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। তাতে দুজনের উপরেই চিৎকার করেন সালমান। প্রতীক ভুল করেছে এটা জেনেও কেন নিশান্ত তাঁর পাশে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন সালমান। এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। সালমানের এমন ডাকে চমকে যান শমিতা। তবে পরে হেসে ফেলেন নায়িকা।
একটি সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন যে অনেকেই তাঁকে রাজ কুন্দ্রার আত্মীয় ভাবেন। তিনি বলেন, প্রথম প্রথম ব্যাপারটায় মজাই লাগত, কিন্তু পরবর্তীকালে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। রাজের গ্রেপ্তারের সময় বিতর্কের মুখে পড়েছিল শিল্পা শেঠিসহ তাঁর পরিবার।
একটি সাক্ষাৎকারে শমিতা জানিয়েছিলেন যে, রাজের গ্রেপ্তারির সময় বিগ বস ওটিটি তাঁকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সে সময় তাঁকেও বিতর্কের মুখে পড়তে হত।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে