অধিকাংশ ছবিতেই তাঁকে দৌড়াতে দেখেন দর্শক। বেশ জোরে দৌড়ান তিনি। সবাইকে পেছনে ফেলে দেন। তাই সব ছবিতে তাপসী পান্নুর দৌড়ানোর সিকোয়েন্স রাখেন পরিচালকেরা। ‘পিঙ্ক’ ছবিতে তাপসী দৌড়েছেন একেবারেই পেশাদার অ্যাথলেটদের মতো। ফিটনেস না থাকলে এত ভালো কেউ দৌড়াতে পারেন না। এ জন্য ছোটবেলা থেকেই অভ্যাস থাকতে হয়। যেমন তাপসীর ছিল। ছোটবেলা থেকেই তিনি দৌড়ানোয় এক নম্বর। স্কুল-কলেজে বহু দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।
তাপসীর পরবর্তী ছবি ‘রেশমি রকেট’। ছবিটি জি ফাইভে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। ভক্তরা অনেক দিন ধরেই ছবিটির জন্য অপেক্ষা করছেন। ছবিতে তাপসীকে দেখা যাবে একজন অ্যাথলেটের চরিত্রে। এত ভালো দৌড়াতে জেনেও ছবির শুটিংয়ে বিপাকেই পড়েছিলেন তিনি। তৃতীয় দিনের মাথায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। ফিট না থাকার কারণে প্রথম দিনের শুটিং শেষে ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তাপসী। ফের প্রস্তুতি নিতে শুরু করেন। নতুন করে ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নেন। প্রতিদিন শরীরচর্চায় বিশেষ নজর দেন। ফলে বেড়েছে মাসল, পাল্টেছে শরীরের গড়ন; যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
বলিউডে খেলাধুলাবিষয়ক ছবি এবং তাপসী পান্নু প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। ইতিমধ্যেই ‘সুরমা’, ‘ষান্ড কি আখ’-এর মতো একাধিক স্পোর্টস বায়োপিকে অভিনয় করেছেন তাপসী। বর্তমানে ব্যস্ত নিজের প্রযোজনায় ‘ব্লার’ ছবির শুটিং নিয়ে। এরপর ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করবেন। ছবিতে তাপসীকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের চরিত্রে।
প্রথম জীবনে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ শুরু করেন তাপসী। এরপর মডেলিং দিয়ে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারের প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন তাপসী পান্নু। এখন পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন তার প্রতিটাই স্পেশাল। প্রতিটি কাজের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েছেন। একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ‘নাম শাবানা’, ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘থাপ্পড়’ ছবিগুলো তাঁর অভিনয় ক্যারিয়ারের অন্যতম কৃতিত্ব। বর্তমানে তাপসীর হাতে যেসব ছবি রয়েছে তার বেশির ভাগই নারীকেন্দ্রিক।
তাপসীকে বলা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। কতজনই তো দক্ষিণ থেকে এলেন, আবার চলেও গেলেন। কিন্তু তাপসী একের পর এক নারীপ্রধান ছবিতে অভিনয় করে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাতারে নিয়ে এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। নাম দিয়েছেন ‘আউটসাইডার ফিল্মস’।
এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাপসীর তামিল ছবি ‘অ্যানাবেল সেতুপাঠি’। সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘লুপ লাপেতা’, ‘জন গণ মন’, ‘দোবারা’, ‘অ্যালিয়েন’সহ বেশ কিছু ছবি। পরিচালক রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া পরবর্তী ছবিতেও তাপসীকে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে ভারতীয় গণমাধ্যমে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে