সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।
এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’
কেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।
বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে