বলিউডের অন্যতম আইকনিক সাই-ফাই চলচ্চিত্র ‘কোই মিল গ্যায়া’ আবার মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে বিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ আগস্ট সারা ভারতে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পরিচালক রাকেশ রোশন পিভিআরের সহযোগিতায় ভারতের ৩০টি শহরে ‘কোই মিল গ্যায়া’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পিঙ্কভিলাকে রাকেশ রোশন জানান, ‘পিভিআর আইনক্স-এর দল ‘‘কোই মিল গ্যায়া’’র ২০ বছর উদ্যাপন করতে আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করে। আমি তাদের পরিকল্পনার কথা জানতে পেরে খুব খুশি হয়েছি এবং আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ভারতের ৩০টি শহরে ৪ আগস্ট সিনেমাটি পুনরায় মুক্তি দেব।’
রাকেশ আরও বলেন, ‘আমাদের ভাবনা হল সিনেমাটির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করা এবং পিভিআর আইনক্স সিনেমায় এটিকে পুনরায় মুক্তি দেওয়া। আমরা আশা করি একটি পারিবারিক ভ্রমণের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের পুরোনো স্মৃতিতে ফিরে যাবেন এবং তাদের বাচ্চাদের সিনেমা হলে নিয়ে যাবেন। নতুন প্রজন্মকে জাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।’
সিনেমাটির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন আরও বলেন, ‘আমরা কোই মিল গ্যায়াকে একটি শিশুতোষ চলচ্চিত্র হিসেবে তৈরি করতে চেয়েছিলাম যা বাচ্চারা উপভোগ করবে এবং তাদের পরিবারকেও বিনোদন দেবে। একজন ফিল্মমেকার হিসেবে একজন এলিয়েনের সাই-ফাই ফিল্ম তৈরি করার একটি ঝুঁকি নিয়েছিলাম। তবে সিনেমাটির সাফল্য এবং দর্শকদের প্রতিক্রিয়া ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। এটি সন্তোষজনক ছিল এবং একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে বিভিন্ন ঘরানার, গল্পের ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণ করা এবং পরীক্ষা চালিয়ে যাওয়া।’
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গ্যায়া’ ছিল বক্স অফিসেও সুপারহিট। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন–হৃতিক রোশন ও প্রীতি জিনতা। আরও রয়েছেন রেখা, জনি লিভার, প্রেম চোপড়া, রজত বেদী এবং অন্যান্য তারকা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে