ফের আলোচনায় পরিচালক প্রকাশ ঝা’র বিতর্কিত ওয়েবসিরিজ ‘আশ্রম’। রোববার রাতে শুটিং চলাকালীন সেটে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ক্রু মেম্বারদের মারধরের পাশাপাশি পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই মুহূর্তে শুটিং চলছে ‘আশ্রম-৩’এর শুটিং। সেখানেই হামলার মুখে পড়েন প্রকাশ ঝা’র টিম। এখনও এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে ঘটনার পর পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। আপাতত শুটিং বন্ধ।
২০২০ সালের আগস্টে ‘আশ্রম’ সিরিজের প্রথম পর্ব প্রকাশ্যে এসেছিল। সিরিজে মূলত ‘বাবা নিরালা’ অর্থাৎ ববি দেওল অভিনীত চরিত্রকে নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সিরিজ যত এগিয়েছে, তত তাঁর ভালমানুষির মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করে বাবা নিরালা। এসব কাহিনিই তুলে ধরা হয় ‘আশ্রম চ্যাপ্টার ২’তে। স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের মতো করে ‘বাবা নিরালা’ চরিত্রটিকে তুলে ধরা হয়েছে বলে অনেকেই মনে করেন। আর এসব বিষয় অনেকের ভালো লাগেনি- যে কারণে এর আগেও পরিচালককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল।
এবার ‘আশ্রম’-এর সিজন ৩’র পালা। তারই শুটিং চলছিল ভোপালে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ববি দেওলকে চাই’, এই শ্লোগান দিতে দিতে সেটে ঢুকে পড়ে হামলাকারীরা। তারপর ক্রু-র একজনকে লাইটের স্ট্যান্ড দিয়ে ব্যাপক মারধর করা হয়। প্রকাশ ঝা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তাঁর মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়। তাণ্ডব চালানোর সময় দুষ্কৃতকারীরা স্লোগান দিতে থাকে – ‘প্রকাশ ঝা মুর্দাবাদ/ববি দেওল মুর্দাবাদ/ জয় শ্রীরাম’। সে সময় সিরিজটির নাম বদলের জন্য পরিচালক ঝা’কে হামলাকারীরা হুমকি দিচ্ছিল।
এমন ঘটনার পর বিবৃতিও দিয়েছে বজরং দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুশীল সুরহেলের কথায়, ‘‘উনি আশ্রম ১, আশ্রম ২’র পর আশ্রম ৩ বানাচ্ছেন। সেখানে দেখানো হয়েছে, একজন ধর্মগুরু নারীদের হেনস্তা করছেন। চার্চ কিংবা মসজিদ নিয়ে এরকম একটা সিরিজ বানানোর সাহস আছে ওনার? নিজেকে কী মনে করেন?” তিনি বলেন,‘আমরা প্রকাশ ঝা’কে চ্যালেঞ্জ জানিয়েছি। আমরা ববি দেওলকে খুঁজছি। ওর উচিত বড় ভাই সানির থেকে কিছু শেখার।’ সানি দেওল পাঞ্জাবের গুরদাসপুরে বিজেপি সাংসদ।
এই প্রথম নয়। গত বছর সিরিজটি প্রকাশ হওয়ার পর আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে তাঁদের আইনি নোটিসও পাঠানো হয়। সবমিলিয়ে সিরিজটি ঘিরে প্রশংসার পাশাপাশি যথেষ্ট সমালোচনাও রয়েছে। তারই এক চিত্র দেখা গেল গতকাল রোববার রাতে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে