বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তবে বচ্চন পরিবারের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞ।’ অভিনেতার এই পোস্টের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই টুইট করতে পারেন বলে অনুমান করছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
এর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, কেবিসির সেটের দুর্ঘটনায় পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়।
উল্লেখ্য, অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে