বলিউডে এক দশক কাটিয়ে ফেলেছেন। সুদর্শন নায়ক হিসেবে তাঁর যথেষ্ট নামডাক। কিন্তু অভিনয়েও যে তিনি কম যান না, তা ‘শেরশাহ’ ছবিতে বুঝিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু জানেন কি, ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিরাশ হতে হয়েছিল পর্দার বিক্রম বত্রাকে? দীর্ঘ অপেক্ষার পরেও হাতছাড়া হয়েছিল প্রথম ছবি।
অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে আসেন সিদ্ধার্থ। সেই সময় এক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবি নিয়ে পাকা কথা হয় তাঁর। সিদ্ধার্থ বলেন, ‘নাম বলতে চাচ্ছি না। আমাকে কথা দিয়েছিল এই ছবিতে আমি অভিনয় করছি। আমি চুক্তিপত্রও করি। ছবিতে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। ছয় থেকে আট মাস অপেক্ষাও করি। কিন্তু শেষে আমাকে বাদ দিয়ে পরিচালক অন্য এক বড় তারকাকে নিয়ে ছবিটি তৈরি করেন। ছবিটি সফলও হয়েছিল।’
এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনয়ের আশা ত্যাগ করে সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্যামেরার পিছনে থেকে ছবির সেটের খুঁটিনাটি শিখছিলেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন সিদ্ধার্থ। পরবর্তীতে করণই তাঁকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের মতো তারকা-সন্তানদের সঙ্গে প্রথম ছবিতেই নজর কাড়েন সিদ্ধার্থ। এর পর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি। যদিও পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়। কিন্তু ‘শেরশাহ’ ছবিতে দারুণ অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে