
বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তির পর গতকাল সোমবার পর্যন্ত বলিউডের ছবিটি আয় করেছে ৭৩৭ কোটি রুপির বেশি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। বক্স অফিসে তুমুল ব্যবসার সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে বাড়াবাড়ি যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংসতার কারণে সমালোচিত হচ্ছে সিনেমাটি।
এদিকে পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন অ্যানিমেল সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলছে। এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সিনেমাটির মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তিন ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জামাল জামালু’ শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজান ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা হয়। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।
এই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে