২০১৯ সালে ‘গাল্লি বয়’ সিনেমায় এক সঙ্গে অভিনয় করেন রণবীর সিং ও আলিয়া ভাট। তুমুল প্রশংসিত হয় দুজনের অভিনয়। আবারও এই জুটিকে এক সঙ্গে দেখতে যাচ্ছে দর্শক।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। জানা গেছে মুক্তির তারিখও।
আজ রোববার করণ জোহর তাঁর ইনস্টাগ্রামে রণবীর-আলিয়ার সঙ্গে একটি সেলফি শেয়ার করে পরবর্তী সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেন। ছবির সঙ্গে একটি দীর্ঘ কবিতা জুড়ে দিয়ে করণ লিখেন, রকি অউর রানি কি প্রেম কাহানি’ আসছে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি
বর্তমানে ছবির শুটিংয়ে জয়সলমিরে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রডাকশন ও ভায়াকম এইটিন স্টুডিওস।
২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর লম্বা বিরতি নিয়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে