
কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে মৃত্যুর হুমকি পেয়ে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এমন হুমকি এই প্রথম নয়। বলিউড ক্যারিয়ারে নানা সময়ে নানাভাবে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। সর্বশেষ তাঁকে হুমকি দেওয়ার তালিকায় যুক্ত হয়েছেন ভারতের আলোচিত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সালমান খান। বলেছেন, জীবন-মৃত্যু তো আল্লাহর হাতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সালমান খান তাঁর আসন্ন সিনেমা ‘সিকান্দারের’ একটি প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁকে লরেন্স বিষ্ণোইয়ের হুমকি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি বলেন, তাঁর জীবন আল্লাহর হাতে।
সালমান খান বলেন, ‘আল্লাহ, ভগবান—যা-ই বলেন, ওপরে আছেন। যত বছর আয়ু লেখা আছে, তত বছরই বাঁচব। ব্যস, এটুকুই।’ তাঁর মতে, ‘সবকিছুই আল্লাহ বা ভগবানের হাতে। ভাগ্যে যা লেখা আছে, তা-ই হবে। এর বেশি কিছু বলার নেই।’
মাস কয়েক আগে, সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। তারপর থেকেই ৫৯ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফলে, তাঁর স্বাভাবিক জীবন অনেকটাই সংকুচিত হয়েছে। তাঁকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তার কারণে সৃষ্ট অসুবিধাগুলো স্বীকার করেছেন তিনি।
কঠোর নিরাপত্তার মধ্যে এবং ক্যামেরা ছাড়া আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাঝে মাঝে এত লোকজনের সঙ্গে ঘোরাঘুরি করতে অসুবিধা হয়।’
গত বছরের এপ্রিলে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একাধিক গুলি চালায়। পরে তদন্তে জানা যায়, এই অভিনেতাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছিল এবং এটি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে করা হয়েছিল।
গুজরাটের কারাগারে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ১৯৯৮ সালে পাঞ্জাবে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সালমান খানের ওপর ক্ষুব্ধ। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এই ঘটনার পর সালমান খানকে নিয়মিতই হুমকি দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বলিউডে ভাইজান বলে পরিচিত এই অভিনেতা এখন আগামী রোববার তাঁর সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’-এর মুক্তির জন্য প্রস্তুত। এআর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল এবং শরমন জোশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে