
জন্ম থেকেই স্পট লাইটে থাকে বলিউডের স্টার কিডস। প্রায় শিরোনামে জায়গা করে নেয় তারা। কখনো ব্যক্তিজীবন কখনোবা প্রেম নিয়ে থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভের নাতি অগস্ত্য ও শাহরুখ কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন। কখনো আবার রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিংয়ে দেখা গেছে তাঁদের। এবার অনেকটা গোপনীয়তার সঙ্গে শাহরুখের আলীবাগের বাংলোতে যান সুহানা ও অগস্ত্য।
জানা গেছে, বছর শেষের পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড। তবে প্রেম লুকিয়ে রাখা যে কঠিন, এর উদাহরণ তাঁরা। ঠিকই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিক জুটি।
বলিউডে ডেবিউয়ের আগে থেকেই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের খবর। প্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো তাঁদের ছবি ও ভিডিও। এরপর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টার কিডকে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে