‘ভুলভুলাইয়া ২’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ‘ভুলভুলাইয়া’র মত এই ছবিতে থাকছেন বিদ্যা, জানালেন ছবির পরিচালক আনিস বাজমি। মঞ্জুলিকারূপেই দেখা যাবে এই অভিনেত্রীকে। কোনও বলিউডি গুঞ্জন নয়, এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। তিনি জানান, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা রূপে যেভাবে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন বিদ্যা, ঠিক সেভাবে এই ছবিতেও হাজির হবেন তিনি। তবে এর বেশি বিদ্যা অভিনীত এই চরিত্র সম্পর্কে কথা বলতে চাননি। তাঁর কথায়, ‘বাকি ব্যাপারটুকু ছবির জন্য তোলা থাকুক।’
ভারতীয় সংবাদমাধ্যম মিডডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’ এবং ‘মঞ্জুলিকা’ প্রসঙ্গে আনিস বলেন, ‘ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। তাই ছবির নাম যদি ভুলভুলাইয়া হয়, তাহলে সেখানে মঞ্জুলিকা ছাড়া ভাবতে পারিনি।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে বিদ্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কুমার, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল ,রাজপাল যাদবদের। অন্যদিকে, আগে জানা গিয়েছিল ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টাবুও।
তবে এর আগে বিদ্যা বলেছিলেন,‘আমি এই ছবির সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই’ বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছিলেন তিনি এই ছবিতে অভিনয় করছেন না। গুণগত মানের দিক থেকে এই ছবিটি ‘ভুলভুলাইয়া’-র সমকক্ষ হবে কি না সে প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিদ্যা। অন্য আরও একটি সাক্ষাৎকারে ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক অনিস বাজমিও জানিয়েছিলেন যে, ছবির নামটুকু ছাড়া ‘ভুলভুলাইয়া’-র সঙ্গে এ ছবির কোনও মিল নেই। ছবির টাইটেল ট্র্যাক ও ‘আমি যে তোমার’ গানখানা ব্যবহার করা হবে এই ছবিতেও। ব্যাস এটুকুই! এছাড়া গল্প থেকে চরিত্র সবকিছুই প্রায় মোটামুটি আলাদা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে