ভারতের ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আবারো জায়গা করে নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরষ্কার পেল সৃজিত পরিচালিত 'গুমনামী'। এছাড়া কাহিনি অবলম্বনে তৈরি সেরা চিত্রনাট্যের জন্যও পুরস্কার পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’ পেল জোড়া পুরস্কার। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সংগীত পরিচালনার জন্য সম্মানিত হয়েছে ছবিটি।
দিল্লির বিজ্ঞানভবনে গতকাল অনুষ্ঠিত হয় ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও ধানুশ। সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রনৌত।
এক নজরে জাতীয় পুরস্কার
সেরা বাংলা ছবি: গুমনামী
সেরা হিন্দি ছবি: ছিছোরে
সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (ভোঁসলে), ধানুশ (অসুরণ)
সেরা অভিনেত্রী: কঙ্গনা রনৌত (মণিকর্ণিকা ও পাঙ্গা)
সেরা সহ অভিনেতা: বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স)
সেরা সহ অভিনেত্রী: পল্লবী জোশি (দ্য তাসখন্দ ফাইল)
সেরা সংগীত পরিচালনা: প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
সেরা পরিচালক: সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)
সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)
সেরা চিত্রায়ন: জাল্লিকাট্টু

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে