বিশ্বমঞ্চে প্রদর্শনীর সুযোগ পেল না ভারতের ‘গাঁয়ের বধূদের’ গল্প ‘লাপাত্তা লেডিজ’। অস্কারের জন্য ভারত থেকেই নমিনেশন দেওয়া হয়নি আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা। সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় নির্বাচনের জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ভারত থেকে পাঠানো তালিকায় নাম নেই এই সিনেমায়। এ খবরে হতাশ অনুরাগীরা।
গত বছর সিনেমা হলে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমার আয় ২৫ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যানস ল্যান্ড’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাত্তা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং সিনেমাটির প্রযোজনাতেও তিনি অংশীদার। সিনেমাটির জন্য আমেরিকায় গিয়েও প্রচার-প্রচারণা চালিয়েছিলেন কিরণ-আমির। কিন্তু তাতে লাভ বিশেষ হলো না।
তবে ভারতীয়দের আশা এখনো রয়েছে। অস্কারের দৌড়ে রয়েছে গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট ‘অনুজা’। আর সেরা ১৫ আন্তর্জাতিক সিনেমার তালিকায় এখনো লড়াই করছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির সিনেমা সন্তোষ। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী।
এবারে সেরা ১৫ সিনেমাগুলোকে অস্কারের জুরি সদস্যদের দেখানো হবে। তারপর ভোটের মাধ্যমে বাছা হবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।
উল্লেখ্য, ভারত থেকে যখন লাপাত্তা লেডিজকে অস্কারে পাঠানো হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে