দেশপ্রেম নিয়ে বলিউডে নিয়মিত ছবি নির্মাণ হয়। তারই ধারাবাহিকতায় জন আব্রাহাম নিয়ে আসছেন ‘সত্যমেব জয়তে ২’। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সোমবার প্রকাশ্যে এসেছে ট্রেলার।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে’। পরিচালক ছিলেন মিলাপ জাভেরি। তারই সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’। এবারও মিলাপ জাভেরির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জন। তাঁর একটি চরিত্রের নাম আজাদ, বাকি দুই চরিত্রের নাম সত্য ও জয়। ট্রেলার দেখে বোঝা যায়, আজাদের দুই যমজ সন্তান সত্য ও জয়। দুইজনই অন্যায়ের প্রতিবাদ করে। তবে একজন কূটনীতিকে প্রাধান্য বেশি দেয়, অন্যজন শাস্তির নীতিকে। এই আদর্শের লড়াই ট্রেলারে বেশ পাওয়া গিয়েছে।
ছবিতে জন ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা। সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও রয়েছেন রাজীব পিল্লাই, অনুপ সোনি, গৌতমী কাপুর, সাহিল বৈদ্য। বিশেষ চরিত্রে অভিনয় করবেন নোরা ফতেহি।
২০২০ সালের অক্টোবর মাসে ‘সত্যমেব জয়তে ২’র শুটিং শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয় শুটিং। গত এপ্রিলে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বহুদিন সিনেমা হল বন্ধ ছিল। আপাতত ২৫ নভেম্বর ছবির মুক্তির তারিখ নির্ধারণ রাখা হয়েছে।
লখনউয়ে এই ছবির শুটিং করার সময় হাতে চোট পান জন আব্রাহাম। তারপর বেশ কিছুদিন শুটিং করতে পারেননি। করোনা পরিস্থিতিতে অনেকেই ওটিটিতে ছবি মুক্তির পথে হেঁটেছেন। তবে জন বারবার সিনেমা হলে ‘সত্যমেব জয়তে ২’ মুক্তির পক্ষেই ছিলেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে