
দক্ষিণী পরিচালক অ্যাটলি মানেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা। গত বছর শাহরুখের ‘জওয়ান’-এর প্রমাণ। এবার অ্য়াটলির সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের সুপারস্টার সালমান খান। অ্য়াটলির সিনেমায় দেখা যাবে ভাইজানকে। শুধু তাই-ই নয়, ভাইজানের সঙ্গে রজনীকান্ত, কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে।
জানা গেছে, সালমান খান, রজনীকান্ত, কমল হাসানকে অ্য়াটলির নতুন সিনেমায় এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যে এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ। এমনকি অন্যান্য কাস্টিং কাজও শুরু হয়ে গেছে। নতুন বছরেই শুরু হবে সিনেমার কাজ। এমনকি সিনেমার জন্য সালমান একেবারেই রাজি। তবে এখনো রজনীকান্ত ও কমল হাসান নিশ্চিত করেননি। তবে অ্যাটলি ঘনিষ্ঠ সূত্র বলছেন, রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। জওয়ান-২ হিসেবেই নাকি তৈরি হচ্ছে সিনেমাটি। এমনকি, নামও নাকি রাখা হবে তাই।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনায় ‘বেবিজন’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমার ট্রেলার। এরই মধ্যে নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্য়াটলি।
সালমান এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেঠিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি তিনিও রয়েছেন প্রযোজনায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে