শেষ হচ্ছে বলিউডের জন্য আরেকটি হতাশাময় বছর। বছরজুড়েই পায়নি বলার মতো কোনো সাফল্য। এই অবস্থায় বছরের শেষদিকে এসে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত কমেডি ঘরানার সিনেমা ‘সার্কাস’। মুক্তির দ্বিতীয় দিনেও কোনো আশা দেখাতে পারছে না সিনেমাটি।
প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রথম দিনের আয় ছিল মাত্র ৬ দশমিক ২৫ কোটি রুপি। দ্বিতীয় দিনেও সিনেমাটির ব্যবসার কোনো উন্নতি হয়নি। দ্বিতীয় দিনে আয় করেছে ৬ দশমিক ৪০ কোটি রুপি।
বড়দিনের ছুটিতে ব্যবসায়িক সাফল্যের আশায় সিনেমাটি মুক্তি দেওয়া হয়। তবে সেই আশা পূরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ দর্শকেরা এখন মেতেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে।
শেক্সপিয়ারের ক্ল্যাসিক ‘কমেডি অব এরর্স’ অবলম্বনে পরিচালক রোহিত শেঠি নির্মাণ করেছেন ‘সার্কাস।’ রণবীর সিং ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, পূজা হেগড়ে, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালেশ্বর, মুকেশ তিওয়ারি ও সিদ্ধার্থ যাদব। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১০ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে