২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘রাউডি রাঠোর’। সঞ্জয় লীলা বানসালীর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রভু দেবা। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত সিনেমাটি। মুক্তির ১৩ বছর পর আসছে সিনেমাটির সিকুয়েল।
মুক্তির পর বেশ কয়েকবার রাউডি রাঠোর সিনেমার সিকুয়েলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা শুটিং সেট পর্যন্ত গড়ায়নি। তবে এবার নাকি প্রযোজক সঞ্জয় লীলা বানসালি আটঘাট করেই নেমেছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কন্নড় পরিচালক প্রেমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন বানসালি। এখন চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। আগামী বছর শুরু করতে চান শুটিং। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
রাউডি রাঠোর সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তবে সিকুয়েলে এই অভিনেতাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বক্স অফিসে একের পর এক ফ্লপ দিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন অক্ষয়। এমন অবস্থায় অক্ষয়কে নিয়ে প্রযোজক বাজি ধরবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা।
শোনা যাচ্ছে, রাউডি রাঠোরের সিকুয়েলে থাকতে পারেন দুই নায়ক। দ্বিতীয় নায়ক হিসেবে শহীদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা ও টাইগার শ্রফের নাম উঠে এসেছে আলোচনায়। তবে কে বা কারা থাকছেন এটা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিক ঘোষণার পর। সেই পর্যন্ত থাকতে হবে অপেক্ষায়।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে