ক্যারিয়ারের নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট। পর্দার গাঙ্গুবাই এবার শুরু করতে চলেছেন তাঁর হলিউড অধ্যায়। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আলিয়া জানিয়েছেন, নতুন হলিউডি ছবি ‘হার্ট অব স্টোন’-এর শুটিং শুরুর জন্য় প্রস্তুত তিনি। তবে ভীষণ নার্ভাস বলেও উল্লেখ করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মুম্বাই থেকে উড়োজাহাজে যাত্রা শুরু করার পরপরই ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। উড়োজাহাজের মধ্যে একটি সেলফি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি আমার প্রথম হলিউড সিনেমার শুট করতে যাচ্ছি! আবারও নিজেকে নবাগত মনে হচ্ছে এবং আমি খুব নার্ভাস! আমার প্রতি শুভকামনা জানাবেন।’
সম্প্রতি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য় বেশ প্রশংসা কুড়িয়েছেন আলিয়া। এবার হলিউডে কেমন প্রশংসা কুড়োতে পারেন সেদিকেই নজর থাকবে সবার।
আগেই খবর এসেছিল যে আলিয়া এবার হলিউডে অভিষেক করতে চলেছেন ‘হার্ট অব স্টোন’ ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করছেন টম হার্পার। নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে ছবিটি।
আলিয়া ভাট সম্পর্কিত পড়ুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে