গত ২৪ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। কিন্তু সময়মতো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
চলতি সপ্তাহে সিনেমার ছাড়পত্র হাতে পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। গত ১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার সিনেমা স্ত্রী ২। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর।
অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে