অর্থ পাচার মামলায় ইডি তলব করেছে বলিউডের দুই তারকাকে। দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফাতেহিকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে ডেকেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়েকশো কোটি টাকার এই অর্থ পাচারের মামলায় মূল অভিযুক্ত ঠগবাজ সুখেশ চন্দ্রশেখর। আর এই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী জ্যাকলিন। এর আগেও তাঁকে জেরার মুখে পড়তে হয়েছিল। এবার তাঁর সঙ্গে ডাকা হল নোরাকেও।
এই মুহূর্তে দিল্লির জেলে বন্দি রয়েছে চন্দ্রশেখর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক বছর ধরে এক ব্যবসায়ীর থেকে ২০০ কোটি টাকা নেওয়ার। এছাড়াও ২০টি বিভিন্ন আর্থিক অনিয়মের মামলায় নাম রয়েছে এই চন্দ্রশেখরের। এবার তাঁর দেওয়া বয়ানেই ডাকা হলো দুই তারকাকে। ভারতীয় গণমাধ্যম বলছে, নোরাকে ইডির দিল্লির অফিসে জেরা চলছে এই দুই অভিনেত্রীর। তাঁদের বিবৃতি রেকর্ড করা হচ্ছে।
গত আগস্টেও ইডির জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রায় ঘণ্টা পাঁচেক ধরে তাঁকে জেরা করা হয়। আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত হিসেবে নয়, বরং সাক্ষী হিসাবেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্যাকলিনকে। এই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী তিনি। আর সেই কারণেই ইডি জিজ্ঞাসাবাদ করছে জ্যাকলিনকে। পরে সেপ্টেম্বরেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে কীভাবে চন্দ্রশেখরের সঙ্গে যোগযোগ হল অভিনেত্রীর, তা অবশ্য ইডির পক্ষ থেকে জানানো হয়নি।
এদিকে এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে চন্দ্রশেখরের স্ত্রী লীনা মারিয়া পালের নামও। এই মামলায় সুকেশ, লীনা-সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। লীনাও অভিনেত্রী। জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও একাধিক মালয়ালম ও অন্য ভাষার ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে