২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। জন্মদিনের দিন মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হয়েছে আরিয়ানকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করে শাহরুখ খান আর আরিয়ান খানের ভক্তরা। বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি-র অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে। আজ শুক্রবার জন্মদিনেও আরিয়ান খান হাজিরা দিয়েছেন।
শাহরুখের ছেলের পক্ষে টুইট করতে দেখা যায় অনেককে। একজন লিখেছেন, ‘জন্মদিনের দিনই এনসিবি অফিসে আসতে হবে? আগের বা পরের দিন এলে চলত না?’ এমন অনেক মন্তব্য টুইটারে পাওয়া যায়।
টুইটারে শুভেচ্ছা বার্তাও পাচ্ছেন আরিয়ান খান। উল্লেখযোগ্যভাবে বলা যায়, জন্মদিনে ৫০০ গাছ উপহার পাওয়ার কথা। গাছগুলো উপহার দিয়েছেন বাবা শাহরুখ খানের প্রিয় বন্ধু জুহি চাওলা। শাহরুখ পু্ত্রের জন্মদিনে এমনই উদ্যোগ নিয়েছেন জুহি চাওলা।
টুইটারে আরিয়ানকে লেখা জন্মদিনের শুভেচ্ছা-বার্তায় আরিয়ানদের শৈশবে তোলা একটা ছবি পোস্ট করেন। ছবিতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে।
বন্ধুপুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ রোপন করবো আমরা।’
শাহরুখ খানের সঙ্গে জুহির বন্ধুত্ব বহুদিনের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখপুত্রকে জেল থেকে বের করতে এক লক্ষ টাকার বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।
প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের ঘেরাটোপেই পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তারকা সন্তানের।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে