গতকাল বৃহস্পতিবার ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। জন্মদিনের সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সময় তাঁর পাশে ছিলেন সাবেক দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তবে সেখানে অনেকের প্রশ্ন, আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান খান কীভাবে শুভেচ্ছা জানালেন? আমির তা না বললেও জন্মদিন উপলক্ষে লাইভে এসে তিন খানকে একসঙ্গে পর্দায় নেওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন আমির। আর সেই সময় তিনি নিজের দর্শকপ্রিয় সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র বহুল প্রত্যাশিত সিক্যুয়েলের খবর দেন। শুধু তা নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেননি, ভবিষ্যতে শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। খান ত্রয়ী একসঙ্গে রূপালি পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে এক ভক্তের প্রশ্নের জবাবে আমির জানান যে তাঁরা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন।
আমির জানান, এই ত্রয়ী একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। দর্শকদের জন্য তাঁরা বিশেষ কিছু তৈরি করতে চান। আমিরের কথায় ‘আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। আমরা যখন একসঙ্গে হই, আমরাও ভাবি একসঙ্গে একটি সিনেমা করা যায়। দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথায়ও আছে। আমি আশা করি, ভালো চিত্রনাট্য পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব।’
এদিকে ‘আন্দাজ আপনা আপনা ২’ সম্পর্কে কথা বলতে গিয়ে আমির জানান, নির্মাতা রাজকুমার সন্তোষী সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। চলচ্চিত্রটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমির উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘যাক, অবশেষে নির্মাতারা সিনেমাটি নিয়ে ভাবছেন।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে