
এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে আর মাধবনের সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’। জিতেছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার। সিনেমাটি জাতীয় পুরস্কার জয়ের পর সেটিকে ‘ওপেনহাইমারের থেকে ভালো’ বলে দাবি করছেন সুরকার এ আর রহমান।
গত বছরের মে মাসে ‘রকেট্রি’ নিয়ে একটি টুইট করেছিলেন আর মাধবন। মাধবন ও বিজ্ঞানী নাম্বি নারায়ণনের সেই ছবি শেয়ার করে এ আর রহমান লিখেছিলেন, ‘কানে এই মাত্র রকেট্রি দেখলাম। মাধবন, তোমাকে অনেক ধন্যবাদ, ভারতীয় সিনেমায় এ রকম অসাধারণভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য।’
আর এবার নিজের এই টুইট রিটুইট করে এ আর রহমান এবার লিখলেন, ‘শুভেচ্ছা মাধবন, কানে তোমার ছবি শেষ হওয়ার পর তা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া আমার আজও মনে আছে। আমাকে এবার মেনে নিতেই হবে, রকেট্রি আমার কাছে ওপেনহাইমারের থেকে ভালো লেগেছিল।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন মাধবন। নাম্বি নারায়ণনের কষ্ট, তাঁর পরিশ্রম সমস্ত কিছু ফুটিয়ে তুলেছিলেন মাধবন নিজের ছবিতে। এই নাম্বি নারায়ণনের ওপরই একসময় ভারত সরকারের গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগ উঠেছিল।
রকেট্রি পরিচালনার পাশাপাশি এতে মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন আর মাধবন। ২০২২ সালের অন্যতম প্রশংসিত ছবি ছিল ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে