
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছেন। যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া-অভিষেক। এর দুই বছর পর ২০০৯ সালে আমেরিকায় অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত হন এই দম্পতি। এই অনুষ্ঠানে তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা।
অভিষেক সঞ্চালিকাকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন। ভারতীয়দের বিয়ের তোড়জোড় চলে দীর্ঘদিন ধরে। টানা ১০ দিন সকাল ও বিকেল নানা রকমের রীতি ঘিরে রাখে নবদম্পতিকে।
অভিষেকের বিবরণ শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা। তিনি বলেছিলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?’ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।
উত্তরে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।’ এই অভিনেত্রী এ-ও বলেন, বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।
অনুষ্ঠানেই অভিনেত্রী এ-ও জানিয়েছিলেন, অমিতাভ বরাবর তাঁর মা-বাবাের সঙ্গেই থেকেছেন। তাই সেই ধারা তিনিও বহন করছেন। বর্তমানে এই দম্পতির সম্পর্কের টানাপোড়েনে এ মন্তব্য প্রাসঙ্গিক।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা। তবে কী দীর্ঘদিনের দাম্পত্য জীবন ইতি টানছেন তাঁরা—এমন প্রশ্ন ঘুরতে থাকে। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটে আছেন এই দম্পতি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে