চলতি বছরে বড়পর্দায় হাজির হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা বাতিল করেছেন টম ক্রুজ। ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ফের পিছিয়েছে টম ক্রজের ‘টপ গান: ম্যাভরিক’ এবং ‘মিশন ইম্পসিবল ৭’। কেন মুক্তির তারিখ ঘোষণা করেও ফের পিছালো টম ক্রুজের ছবি? তাও আবার একসঙ্গে দুটি ছবি। তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এর একমাত্র করোনা। চলতি বছরের ১৯ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এর। ছবিটি পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুতও। তা পিছিয়ে করা হয়েছে ২০২২ এর ২৭ মে। আবার আগামী বছর ২৭ মে তে মুক্তি পাওয়ার কথা ছিল টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ৭ নম্বর ছবির। তা পিছিয়ে আপাতত করা হয়েছে ২০২২ এর ৩০ সেপ্টেম্বর। গত দেড় বছরে এই করোনার কারণে একাধিকবার মুক্তির তারিখ পিছিয়েছে এই দুই ছবির।
প্রযোজক সংস্থা বলছে, ছবির যে বাজেট তা নিয়ে এই সময় মুক্তি দিতে উৎসাহ পাচ্ছে না। তাছাড়া ওটিটি প্লাটফর্মেও ছবিগুলো মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ এই পরিমাণ বাজেট দিতে তারা এখনো প্রস্তুত নয়। তাই যত দিন না বিশ্বজুড়ে সব সিনেমা হল খুলছে এবং দর্শকরা ঝাঁকে ঝাঁকে ফের হলমুখী না হচ্ছেন, তার আগে টম ক্রুজের এই দুই ছবি মুক্তি পেলে ভরাডুবির আশঙ্কাই বেশি।
এই দুই ছবির বাজেট আকাশছোঁয়া। তাছাড়া ১৯৮৬ সালের পর ‘টপ গান’ এর সিক্যুয়েলের জন্য দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল' সিরিজকে বলা হয় হলিউডের ইতিহাসের অন্যতম সুপারহিট সিরিজ।
তাই অন্যভাবে দেখলে, যত অপেক্ষা বাড়বে তত হয়ত হলমুখী হওয়া দর্শকের সংখ্যাটা বাড়বে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে