বলিউড অভিনেত্রী সানি লিওনি বাংলাদেশে এসেছেন। ভিসা আবেদন বাতিলের দুই দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ন দেখিয়ে ছবি তুলেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা সেই ছবি নিজেই পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রামে। সেখানে লিখেছেন, ‘এই সুন্দর দেশে আসতে পেরে খুব খুশি!’
আজ বেলা ৩টার কিছু সময় পর তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ঢাকায় পৌঁছেছেন এই ভারতীয় অভিনেত্রী।
ইনস্টাগ্রামে সানি তাঁর স্বামী ড্যানিয়েল ও সংগীতশিল্পী তাপসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিবার নিয়ে ঢাকায় আনন্দ করার সময় এখন।’ তাপসও তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি পোস্ট করেছেন।
একটি সূত্র বলছে, ঢাকায় আসার পর সানি লিওনিকে স্বাগত জানিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। এয়ারপোর্ট থেকে তাঁরা সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। জানা যায়, গানবাংলা টিভির তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন সানি। তাপসের পারিবারিক একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যই সানির ঢাকায় আসা। ওয়ার্ক পারমিট না পাওয়ায় ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকায় কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না সানি।
এ বিষয়ে তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ করেননি। পরে একটি সূত্রে জানা গেছে, তাপস-মুন্নির একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতেই সানির ঢাকায় আসা। আজ সন্ধ্যায় বারিধারার একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের। টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি লিওনি। সেই সুবাদেই সুসম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির। গান দুটি যথাক্রমে তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ও ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’।
‘সোলজার’ সিনেমায় শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চাইলে সানি লিওনিকে শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি দেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের আরেক প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট প্রযোজিত ‘সোলজার’ সিনেমায় শুটিংয়ে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন সানি। অনুমতি চেয়ে আবেদন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২ মার্চ অনুমতি দিয়ে ৯ মার্চ তা আবার বাতিল করে। আবেদনে সানি লিওনির নাম লেখা হয়েছিল করণজিৎ কর ওয়েভার এবং তাঁকে বলা হয়েছিল আমেরিকান নাগরিক।
শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘আমরাও শুনলাম এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম সানি বাংলাদেশে এসেছেন। আমরা সরকারের সব রকমের ট্যাক্স দিয়ে অনুমতি নিয়ে বাংলাদেশে শুটিং করতে চেয়েছিলাম। শুটিংয়ের জন্য সানির বাংলাদেশে আসার অনুমতি মেলেনি। এখন কীভাবে অনুমতি পেয়েছেন আমরা জানি না।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে